উত্তরদিনাজপুর

কৃষি মেলার প্রচারের জন্য ইসলামপুর প্রশাসনের পক্ষ থেকে বের করা হল ট্যাবলো

ব্লক ও মহকুমা কৃষি মেলার প্রচারের জন্য সোমবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা শাসকের কার্যালয় থেকে একটি ট্যাবলো বের করে প্রশাসন। ১৯,২০,ও ২১ শে ডিসেম্বর এই মেলা চলবে। মেলাতে যাতে বেশি সংখ্যক চাষিরা অংশ গ্রহন করে সে বিষয়েই ইসলামপুর মহকুমার বিভিন্ন এলাকা ঘুরে প্রচার চালানোই এই ট্যাবলোর যাত্রার উদ্যোশ্য বলে প্রশাসন জানায়। মহকুমা শাসক শেরিং ওয়াই ভুটিয়া ও বিধায়ক কানাইয়ালাল আগরয়ালা সবুজ ঝান্ডা দেখিয়ে যাত্রার সুচনা করে। মহকুমা কৃষি আধিকারিক হরেন্দ্রনাথ সরকার, ব্লক কৃষি আধিকারিক দ্বীপ সিনাহা সহ অনেকেই উপস্থিত ছিলেন। তিনদিনের কৃষি মেলায় কৃষি ফসলের প্রদর্শনী, প্রশিক্ষন ও সাংস্কৃতিক অনুস্ঠান সহ বিভিন্ন কর্মসুচী পালিত হবে বলে জানা গিয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/unUvowCkY1Q